কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে।
প্রসিকিউটর আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতেই নিহত হন ২০০ শতাধিক। এ মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত থাকায় আরও আওয়ামী লীগের ৫ নেতাকে আসামি করা হয়েছে।
প্রথমবারের মত ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হন সাবেক মেয়র আতিকুল ইসলাম।
তবে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন ঢাকা উত্তরের সাবেক এই মেয়র। প্রায় আধাঘণ্টা শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানো হয়।
ভিওডি বাংলা/আরিয়ান/এস







