সাংবাদিকদের এড়িয়ে গেলেন মন্ত্রী

আগুন লাগার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো সেকশন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শনিবার (৬ জুন) দুপুরে বিমানবন্দরের ৯ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরের দিকে বিমানবন্দর পরিদর্শনে যান বিমানমন্ত্রী। পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেন তিনি।
এ সময় অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির বিবরণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে মন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। কিন্তু বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এড়িয়ে দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
ভিওডি বাংলা/এফএ







