• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৫ জুন ২০২৬, ১০:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষকে ঠেলে পাঠানো বা পুশইন করার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এসব পুশইন ঠেকিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা প্রতিনিয়ত চলছে, এর মধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। এছাড়া বাংলাদেশের কাছে অবৈধ বাংলাদেশিদের তালিকা দেওয়ার কথাও জানিয়েছেন রণধীর জয়সওয়াল। আর তালিকায় থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের বিষয়টি ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈভাবে ভারতে থেকে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আইন আছে। আর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।”

“যেসব মানুষকে ফেরত পাঠানোর বিষয়ে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যখন আমরা অবৈধ অভিবাসীদের পরিচয় শনাক্তে বাংলাদেশের কাছে তথ্য পাঠাই, যখন পরিচয় শনাক্ত হয়। তখন আমরা ফেরত পাঠানোর পক্রিয়া এগিয়ে নেই।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, “বাংলাদেশের কাছে পাঠানো অনেকের পরিচয় শনাক্তের বিষয়টি এখনো ঝুলে আছে। আশা করি বাংলাদেশ এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করবে যেন যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর বিষয়টি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।”

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
দিল্লির বিক্ষোভে নতুন মোড়, বিশেষ ঘোষণা মোদির
হাসপাতাল থেকে ভিডিও বার্তায় বক্তব্য দিচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত
আমি এখনো বেঁচে আছি: সোনম ওয়াংচুক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ছবি: সংগৃহীত
তেলবাহী ট্যাঙ্কারে আগুন, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের