• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ১২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চারজন কমিশনার।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, গত মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন।

পুঁজিবাজারে টানা দরপতন, আস্থা সংকট, বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির অভাব ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিলেন বর্তমান কমিশন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। 

একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে নিয়োগ পান। 

পরে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন মো. সাইফুদ্দিন।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী