• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

কক্সবাজারে ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০৬:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ও ধর্ষণের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১০ বছর বয়সী নাতনি ও এক গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম (৫৮) জানান, ঘটনার সময় তাঁর স্বামীসহ দুই সন্তান বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লুটপাট চালায়।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, সাম্প্রতিক সময়ে আইনজীবীদের ওপর হামলার ঘটনার পর এই ডাকাতির ঘটনা উদ্বেগজনক। তিনি আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
বজ্রাঘাতে চার জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে চার জেলায় ৬ জনের মৃত্যু
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী