• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আমিরাতের প্রিন্স পরিচয়ে লাভের প্রলোভন দেখিয়ে ধরা পড়েছেন এক যুবক


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জিনের বাদশা বা নানা পরিচয়ে প্রতারণার ঘটনা প্রায় শোনা যায়। তবে এবার ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স পরিচয়ে লাভের প্রলোভন দেখিয়ে ধরা পড়েছেন এক যুবক। প্রতারণার অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের প্রিন্স পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলের লেবাননের এক ব্যক্তি। প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি প্রতারণার জন্য এমন পরিচয় ব্যবহার করে আসছিলেন।

অভিযুক্ত ওই যুবকের নাম অ্যালেক্স তানোস। তিনি উচ্চপদস্থ ব্যবসায়ী এবং কূটনীতিক পরিচয় দিয়ে আসছিলেন। এছাড়া আমিরাতের রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করে করতেন। তবে পরবর্তীতে জানা যায়, তিনি একজন প্রতারখ। বিশ্বব্যাপী মিথা কথা বলে প্রতারণা করে তিনি অর্থ হাতিয়ে নিতেন।

আদালতের নথি থেকে জানা গেছে, তানোস ভিকটিমদের বিশাল বিনিয়োগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। আমিরাতে বড় প্রজেক্টে কাজের সুযোগ দেওয়ারও লোভ দেখাতেন তিনি। এজন্য তিনি বিনিয়োগ পেতে অর্থ দাবি করতেন। প্রতারণা করে এভাবে অর্থ হাতিয়ে নিয়ে পরিবার নিয়ে আয়েশি জীবন কাটাতেন।

খালিজ টাইমস জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে আমিরাতের শান্তির দূত’ হিসেবে নিজেকে দাবি করতেন তানোস। এছাড়া বিশাল কোম্পানির মালিক বলে পরিচল দিতেন তিনি। তবে তদন্তে জানা গেছে, তানোস নিজের বাবা-মায়ের ওপর নির্ভরশীল ছিলেন। এ ছাড়া সাবেক স্ত্রীর অর্থ দিয়ে চলতেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?