• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক : গাজী আতাউর

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০৩:৫৬ পি.এম.
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক।’

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বীভৎসভাবে ধর্মবিদ্বেষ ছড়িয়েছে। রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। গোটা পশ্চিমবাংলাকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে। তারই ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভিড় বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়। সভ্যতার উৎকর্ষের যুগে এই জাতিগত বিদ্বেষ ও বাস্তুচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছি।

তিনি দাবি করেন, পশ্চিমবাংলার সাথে ১৯৪৭ সাল পর্যন্ত একদেশ সম্পর্ক ছিল। ৪৭ এর সীমানার পরে উভয় দিকেই এমন বহু মানুষ পাওয়া যাবে যাদের অন্যপাশের ইতিহাস আছে। এটা দেশভাগের অপরিহার্য বাস্তবতা। এখন বাংলাদেশে ঠিকানা ছিল এই অজুহাতে মানুষকে বাস্তচ্যুত করা আইনসিদ্ধ নয়, একই সাথে তা অমানবিক। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাই করছে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই মুখপাত্র বলেন, আমরা সরকারকে বলব, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আনতে হবে। কারো রাজনৈতিক অভিলাষের শিকার আমরা হতে পারি না।

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই অন্তহীন সমস্যায় আছে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন করে উদ্বাস্তু নেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুলতে হবে এবং মানুষকে বাস্তচ্যুত করার অমানবিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদে রোগীদের সেবা চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদের ছুটিতে যে লক্ষ্য জামায়াতের
ঈদের ছুটিতে যে লক্ষ্য জামায়াতের
ঈদে প্রধানমন্ত্রীর পক্ষে রামিসার বাসায় রিজভী
ঈদে প্রধানমন্ত্রীর পক্ষে রামিসার বাসায় রিজভী