• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৭:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশৃঙ্খলার আশঙ্কায় কেরাণীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে আনা হয়।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে নিয়ে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে।

ব্যতিক্রমী চেহারা ও নামকরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় নারায়ণগঞ্জের এই অ্যালবিনো জাতের মহিষটি।

সম্প্রতি ঢাকার এক ক্রেতা কোরবানির জন্য এটি কিনেছিলেন। তবে মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দেওয়া হয় এবং মহিষটি নারায়ণগঞ্জের খামারেই ফিরিয়ে নেওয়া হয়।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোরবানি না করে ওই খামারেই মহিষটিকে রেখে লালনপালন করা হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
বিয়ের অতিথি ১০০ ছাড়ালে ট্যাক্স বসানোর দাবি এমপির
বিএনপি নেতা রাশেদ খান। ছবি: সংগৃহীত
খুব শিগগিরই জামায়াতের পতন হবে: রাশেদ খান
ছবি: সংগৃহীত
বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ দাবিটি ভুয়া