• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

পদ্মায় ট্রলার ডুবে ২৩ গরুসহ ব্যাপারী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৯:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যাপারী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাপারী আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

পুলিশ জানিয়েছে, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের হাটে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। এতে ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটি জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি