• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নদী ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি : সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী বাঁচলেই দেশ বাঁচবে। নদীর সাথে দেশের ভাগ্য জড়িত।

তিনি আরও বলেন দেশে ছোট বড় প্রায় ১৪১৫টি নদী রয়েছে এসকল নদী এক একটি জীবন্ত সত্ত্বা। নদী ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি।

‎শনিবার (২৩ মে)  জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে "জাতীয় নদী দিবস-২০২৬" উপলক্ষে নোঙর ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।

তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

‎নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে আলোচনা সভায় মাদারীপুর-৩ আসনের এমপি আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ছাড়াও নদী গবেষক ও নদী আন্দোলনের সাথে সম্পৃক্ত বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী