• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে কালশী রোড অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর পল্লবীর কালশী রোডের আধুনিক মোড় এলাকায় শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী সড়কে অবস্থান নেন। এ সময় তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের কারণে কালশী রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, রামিসা হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে তারা সড়কে নেমেছেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

ভিওডি বাংলা/এম আই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশারফ হোসেন মেহেদী। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন পেয়ে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ডিএমপি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী