• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমরা ইরান ইস্যুতে চূড়ান্ত পর্যায়ে আছি : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ১১:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চলমান আলোচনায় ইরান সঠিক জবাব না দিলে ওয়াশিংটন দ্রুত কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

বুধবার (২০ মে) সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুতে চূড়ান্ত পর্যায়ে আছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সমঝোতা না হলে তেহরানের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।

ট্রাম্প জানান, কোনো চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তেল রপ্তানিতেও ছাড় দেবে না।

তিনি বলেন, ইরানের কাছ থেকে সঠিক উত্তর না পেলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যাবে।

তবে কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে যুদ্ধ এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রক্তপাত ঠেকাতে প্রয়োজনে কিছু সিদ্ধান্ত সাময়িকভাবে পিছিয়ে দিতে তিনি প্রস্তুত।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাওয়া যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তেহরান পর্যালোচনা করছে। একই সঙ্গে ওমানসহ আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাও তৈরি করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, চাপের মুখে তেহরান আত্মসমর্পণ করবে না। তার মতে, ইরান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়াতে সব পথ অনুসরণ করেছে।

তিনি আরও বলেন, চাপ প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করানো যাবে এমন ধারণা কেবলই ভ্রম। তবে তিনি উল্লেখ করেন, কূটনীতিতে পারস্পরিক সম্মান যুদ্ধের চেয়ে বেশি নিরাপদ ও টেকসই পথ।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিয়ে নতুন করে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইজিং সফরে পুতিনকে ট্রাম্পের মতোই জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা
বেইজিং সফরে পুতিনকে ট্রাম্পের মতোই জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬
যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী