• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক    ২০ মে ২০২৬, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে একাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করে ধর্মীয় আচার পালনের সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ সময় সেখানে ব্যাপক হট্টগোলের ঘটনাও ঘটে।

আল জাজিরার বুধবারের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ওই বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।

এদিকে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে—মঙ্গলবার সকালে তারা আল আকসা মসজিদ এলাকা থেকে এক শিশুকে বের করে দেয়।

জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে, রাগেব মাজেদ আল জাবা নামের ওই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর ফলে মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থিত রিয়াদ আল আকসা মাধ্যমিক বিদ্যালয়ে তার পরীক্ষায় অংশ নেওয়াও বাধাগ্রস্ত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠানো হচ্ছে: ভারতীয় মানবধিকার সংগঠন
মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠানো হচ্ছে: ভারতীয় মানবধিকার সংগঠন
ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু
ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু
কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার
কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার