• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

মব সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মজনু

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০১:৩৯ পি.এম.
বিএনপি'র কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রফিকুল আলম মজনুছবি: ভিওডি বাংলা
বিএনপি'র কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রফিকুল আলম মজনুছবি: ভিওডি বাংলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়; গত ১৭ বছর দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে।

বুধবার (২০  মে) রাজধানীর নয়া পল্টন বিএনপি'র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল আলম মজনু বলেন, জুলাই সনদ বিএনপিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, আন্দোলনের হুমকি কিংবা মিথ্যা তথ্য দিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।  

তিনি আরও বলেন, সরকার যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। ইনশা আল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে রফিকুল আলম মজনুর নেতৃত্বে নয়া পল্টন গুলিস্তান গোলাপ শাহ মাজার এবং শাহবাগে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে জাহিদ হোসেন
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলার নিন্দা জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন