• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরিপুরে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

   ১৯ মে ২০২৬, ১০:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২-এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় ফালডাঙ্গী মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।

“Farmer’s Field Day on Zinc Rice BRRI dhan102” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংকসমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী শামসুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির এবং আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক ধান মানুষের পুষ্টিঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের জন্যও এটি লাভজনক ফসল। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা