• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পল্লবীতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

রাজধানীর পল্লবী এলাকায় লামিসা নামে ৭ সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুর বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। শিশুটির পরিবার ওই বাসায় ভাড়া থাকেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশনের বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সকালে বাসাটির ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে তার খাটের নিচে রাখে। তার আগে শিশুটিকে খুঁজে না পেয়ে সেই ঘরে তল্লাশি করে তারা। এক পর্যায়ে শিশুটির মস্তকহীন দেহ পাওয়া যায়। 

পরে বাসাটির বাথরুমে রাখা একটি বালটিতে শিশুটির কাটা মাথা পাওয়া যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে বলে জানা গেছে। 

এ ঘটনার বিষয়ে পল্লবী থানার এসআই ইকবাল বলেন, শিশুটির মরদেহ উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় যে হত্যা করেছে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে জানার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫
রাজধানীতে র‌্যাবের অভিযান, তিন ব্যক্তিকে জরিমানা ৬ লাখ
রাজধানীতে র‌্যাবের অভিযান, তিন ব্যক্তিকে জরিমানা ৬ লাখ