• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের সম্ভাবনাই অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত

বিমানবন্দরের সেবার মানোন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিমানবন্দরের সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে সিঙ্গাপুর আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।

সিঙ্গাপুরের হাইকমিশনার জানান, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী।

এ সময় বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করে দুই পক্ষ।

দেশের বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত
ছবি: ভিওডি বাংলা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে
ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন ও প্রকৃতি চলবে একসঙ্গে: পরিবেশমন্ত্রী