• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

কাসেমিরোর শেষ ম্যাচে ম্যান ইউ’র জয়

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ০৯:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ)। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের শেষ ঘরের মাঠের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।

ম্যাচের শুরুতে লুক শর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে লিড বেশিক্ষণ দরে রাখতে পারেনি ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে ফরেস্ট তারকা মোরাতোর হেডে করা গোলে তারা সমতায় ফেরান।

এর পরই আসে ম্যাথিউস কুনহার বিতর্কিত গোল। কারণ গোলটি হওয়ার আগে বল ব্রায়ান এমবেউমোর হাতে লাগলেও কুনহা গোল করেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি দেওয়া হয়।

৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাসে দারুণ গোলে ব্যবধান বাড়ান ব্রায়ান এমবেউমো। এরপর নটিংহাম মরগান গিবস ও হোয়াইটের অনবদ্য ফিনিশিং ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এটাই ছিল ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোরও শেষ ম্যাচ। শেষ ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে জয় উপহার দিয়ে দিল ক্লাবটি। এ সময় কাসেমিরোকে সম্মান জানিয়ে স্ট্রেটফোর্ড এন্ডে একটি বিশাল ব্যানার বা টিফো ওড়ানো হয়। ম্যাচ শেষে ভক্তরা তাকে দারুণ বিদায় সংবর্ধনাও দিয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
ছবি: সংগৃহীত
পারেদেসকে লাল কার্ড দেয়নি ফিফা, তবু শাস্তির শঙ্কা
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?