• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪

সীমাবদ্ধতার মধ্যেও দক্ষতার প্রমাণ দিচ্ছেন চিকিৎসক-নার্সরা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০১:২৬ পি.এম.
মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত
মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে জনবল ও সম্পদের ঘাটতি থাকলেও চিকিৎসক ও নার্সরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সেবা দিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় উপযুক্ত প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে গড়ে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। সীমিত জনবল নিয়ে একজন চিকিৎসকের পক্ষে একসঙ্গে বিপুলসংখ্যক রোগীকে সঠিকভাবে সেবা দেওয়া অত্যন্ত কঠিন। এরপরও চিকিৎসকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং মানুষের সেবায় নিবেদিত রয়েছেন।  

গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে নতুন উদ্ভাবন ও গবেষণায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। একটি সুস্থ জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী অর্থনীতি ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

দেশীয় উদ্ভাবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতকের চিকিৎসায় দেশের একজন চিকিৎসকের উদ্ভাবিত স্বল্পমূল্যের অক্সিজেন প্রযুক্তি ইতোমধ্যে কার্যকর প্রমাণিত হয়েছে। মাত্র ৩০০ টাকা ব্যয়ে ব্যবহৃত এই প্রযুক্তি অনেক শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখছে। এমন উদ্ভাবন দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও চিকিৎসা সরঞ্জামের জন্য এখনো বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে। কাঁচি থেকে শুরু করে আধুনিক পরীক্ষাগারের যন্ত্রপাতি-বেশিরভাগই আমদানি করতে হয়, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মেধাবী গবেষক ও বিজ্ঞানী থাকলেও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ কারণে চলতি বাজেটে নতুন উদ্ভাবনের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।

চিকিৎসা প্রযুক্তি উন্নয়নে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্ভাবনাময় উদ্যোগগুলো বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে।

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির একটি প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। জানান, দুর্গম এলাকার জন্য একটি এবং দূরপাল্লার রোগী পরিবহনের জন্য আরেকটি-দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে সরকার পূর্ণ অর্থায়ন দেবে।

তিনি বলেন, চিকিৎসা সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন করা গেলে আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির আওতায় দেশের প্রতিটি গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে চিকিৎসকদের পাশাপাশি বিজ্ঞানী ও গবেষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই রাব্বানী এবং অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনসহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮০
ছবি: সংগৃহীত
বাচ্চাদের যেন শাল দুধ খাওয়ানো হয়: স্বাস্থ্যমন্ত্রী