• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩

দীর্ঘ আইনি জটিলতা

গৌরীপুরে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যানের শপথ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৭:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দীর্ঘ ৪ বছর ৪ মাস ১৮ দিন পর অবশেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল। বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ শেষে সন্ধ্যায় সহনাটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেয় এলাকাবাসী। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান শামছুজ্জামান জামাল বলেন, “সত্যের জয় হয়েছে, জনগণের ভোটের বিজয় হয়েছে। এই বিজয় আমি জনগণকে উৎসর্গ করলাম। বর্তমান সরকারের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দুর্নীতিমুক্তভাবে জনমানুষের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবো।”

শপথের পর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা হিসেবে তিনি সহনাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহনাটী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. মাহফুজ আহাম্মদকে নাগরিকত্ব সনদ প্রদান করেন।

বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য মেহেদী হাসান রিপন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জুয়েল মিয়া, নিজাম উদ্দীন, আব্দুল কদ্দুস, আবুল কাসেম রতন, মেহেদী হাসান লিটন, কুলসুমা আক্তার, শিরীনা আক্তার, নাসিমা আক্তার, শফিকুল ইসলাম টুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেল অভিযোগ করে বলেন, আইনগত প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না করেই শপথ আয়োজন করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

জানা যায়, সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৬ ডিসেম্বর। সে সময় বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। অপরদিকে লাঙ্গল প্রতীকের শামছুজ্জামান জামাল পান ৬ হাজার ২৫২ ভোট।

ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শামছুজ্জামান জামাল। পরবর্তীতে ভোট পুনর্গণনায় তার লাঙ্গল প্রতীকে ৬ হাজার ২২৪ ভোট এবং সালাহ উদ্দিন কাদের রুবেলের নৌকা প্রতীকে ৫ হাজার ৯৫৮ ভোট পাওয়া যায়। এতে ২৬৬ ভোটের ব্যবধানে শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

গত বছরের ২৮ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের নির্দেশ দেয়। পরবর্তীতে উচ্চ আদালতেও আপিল নিষ্পত্তির পর জামালের বিজয় বহাল থাকে। আইনি জটিলতার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে জেলা প্রশাসকের মাধ্যমে তার শপথ গ্রহণ সম্পন্ন হয়।

ভিওডি বাংলা/মোঃ হুমায়ুন কবির/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
কোরবানির পশু থেকে মানুষে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ
কোরবানির পশু থেকে মানুষে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ
বাকৃবিতে পর পর ২ আবাসিক হলে চুরি
বাকৃবিতে পর পর ২ আবাসিক হলে চুরি