• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’

স্পোর্টস ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের টিজারে নতুন গানের ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ডাই ডাই’ মুক্তি পেয়েছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বুর্না বয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের ঘোষণা দেয় ফিফা। সংস্থাটি জানিয়েছে, গান থেকে পাওয়া রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। তার আগে তিন মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ গানটি ভক্ত-সমর্থকদের মধ্যে বাড়িয়ে তুলবে বিশ্বকাপের উন্মাদনা।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা পরিচিত এক নাম। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মূল শিল্পী ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
ফুটবল বিশ্বকাপে যে ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা