• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাম্প বেইজিংয়ে, যাচ্ছেন পুতিনও

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ মে ২০২৬, ০৯:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময়ে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শিগগিরই চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও ইতোমধ্যে ভ্রমণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফর অনুষ্ঠিত হতে পারে। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন পুতিন। সে সময় চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন তিনি।

এর আগে, ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান।

গত প্রায় এক দশকের মধ্যে এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বহুল প্রতীক্ষিত বৈঠকে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা পিছিয়ে দিয়েছিলেন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজের পর দেশের পথে বেইজিং ছাড়বেন মার্কিন প্রেসিডেন্ট।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি
পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি
শি জিনপিংকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প
শি জিনপিংকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প
চার মন্ত্রীর পদত্যাগ, পদ রক্ষার লড়াইয়ে বৃটিশ প্রধানমন্ত্রী
চার মন্ত্রীর পদত্যাগ, পদ রক্ষার লড়াইয়ে বৃটিশ প্রধানমন্ত্রী