• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিগ শিরোপার পর ইতালিয়ান কাপও ইন্টারের

   ১৪ মে ২০২৬, ১০:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবলে দুর্দান্ত ছন্দ ধরে রেখে আরও একটি শিরোপা জিতেছে ইন্টার মিলান। ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ ঘরে তুলেছে ক্রিস্তিয়ান কিভুর দল।

বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার। প্রতিপক্ষের ভুলে প্রথম গোল পাওয়ার পর ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস।

এই নিয়ে ইতালিয়ান কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান।

ম্যাচের ১৪তম মিনিটে আত্মঘাতী গোল করেন লাৎসিওর ডিফেন্ডার আদাম মারুসিচ। কোনো শট নেওয়ার আগেই সেই গোলে এগিয়ে যায় ইন্টার।

গোলের পর আরও চাপ বাড়ায় সেরি আ চ্যাম্পিয়নরা। ৩৫তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধে ফিরতে চেষ্টা করলেও ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি লাৎসিও। ফলে সহজ জয় নিয়েই শিরোপা উদযাপন করে মিলানের ক্লাবটি।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে পার্মাকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সেরি আ শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার মিলান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে গঠিত হলো তিন সদস্যের কমিশন
বিসিবি নির্বাচনে গঠিত হলো তিন সদস্যের কমিশন
পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়, বাংলাদেশকে মাশরাফীর অভিনন্দন
পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়, বাংলাদেশকে মাশরাফীর অভিনন্দন
পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী