• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা পঞ্চমবার লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক    ১৪ মে ২০২৬, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো। তবে কোনো হিসাব-নিকাশে না গিয়ে জয়ের মধ্য দিয়েই লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

লেন্সকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হয়েছে লুইস এনরিকের দল।

ম্যাচের শুরুতে বেশ চাপে পড়ে পিএসজি। ২০ মিনিটের মধ্যে পরপর দুটি বড় সুযোগ তৈরি করে লেন্স। তবে গোলরক্ষক মাতভেই সাফোনভের অসাধারণ সেভে রক্ষা পায় স্বাগতিকরা।

চাপ সামলে ২৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠে বল দখলের পর ওসমান দেম্বেলের পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন খভিচা কাভারাতস্কেলিয়া।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় লেন্স। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান সাফোনভ। তার দুর্দান্ত গোলকিপিংই ম্যাচে এগিয়ে রাখে পিএসজিকে।

শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হয়নি লেন্স। উল্টো যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। তার জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ালে শিরোপা উৎসবে মেতে ওঠে পিএসজি।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আবারও ফ্রান্সের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল প্যারিসের ক্লাবটি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
মিরপুরে বৃষ্টি লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট