তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (১২ মে) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ১০ জন, শেরেবাংলা নগর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাতজন এবং হাতিরঝিল থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
তারা হলেন-মো. সাগর (২৪), রিয়াদ চৌধুরী (৩৪), মো. শাহজাহান (৬০), মো. মিলন (৪২), মো. রাসেল (২৪), মো. আহসান হাবিব (৫০), লাখু মোড়ল (৪০), মো. সাকিবুল ইসলাম (২০), মো. শাহিন (৩০), মো. জুনাইদ হাসান (২০), আহম্মেদ সাব্বির (১৮), মো. রবিউল ইসলাম (২৮), মো. সোহাগ মিয়া (২৬), মো. আলমিন হোসেন (২৫), মো. সাঈদুল হক (৩৫), মো. সজিব (২৮), মো. জাকির হোসেন (২২), মো. রনি (১৯), মো. মাইদুল ইসলাম (৩৪), মো. শওকত আলী (৩৩), মো. নাইম ইসলাম (২১), সবুজ ওরফে সজীব (১৯), ফজলে রাব্বী ওরফে লাদেন (২৫), মো. রাকিবুল হাসান আওয়াজ (১৯), মো. টিপু (৩২), মো. এসএম সামছুল হদা রিংকু, মো. শাহীন (২১), মো. ইমরান (২৫), মো. রাসেল আহম্মেদ (৩২), মো. শরিফুল (৩২), মো. নওসাদ তন্ময় (২৮), মো. এরশাদ আলী (৪০), মো. শিহাব মণ্ডল (২০), মো. হাসান মিয়া (২০), মো. সানজু (২৩), মো. সাইফুল ইসলাম (১৯), মো. হাফিজুল (৩০), মো. আনাছ (২১), সাজেদুল ইসলাম রাসেল (২৩), মো. লিটন (৪৩), মো. আবু সাঈদ (৩২), মো. হামিম হোসেন (২২), মো. রায়হান (২৩), মো. সম্রাট (২০), হামিম খন্দকার (২২), মো. ইয়াছিন (২৭), মো. লিটন, মো. সুজন (১৯), মো. সাইদুর রহমান (১৯), মো. ইনায়েত (৩৫), মো. রুবেল হোসেন (৩০), মো. রিপন মিয়া (২২), মো. সিয়াম (১৮), মো. সাগর (১৮), মো. নয়ন (১৯), মো. ইয়াছিন হোসেন (২২), মো. কাউছার (১৮), মো. নিরব (২৭), মো. আলমগীর (২৮), মো. দুলাল মিয়া (৩১), মোছা. নাসিমা (২৭), মো. হৃদয় (২২), মো. আব্বাস আলী (৩৬), মো. আবু তাহের খান (৪১), মো. আকাশ মিয়া (২৭), তাজুল ইসলাম (৬২), মো. আশরাফ উদ্দিন (৬৫), বাবু মণ্ডল (২৬), মো. সিয়াম (১৮), রাশেদ বাবু (২৬), মো. ফরিদ (২৬), রাকিবুল হাসান (২৬), মো. শাকিল সরকার (২৪), নূর মোহাম্মদ নবী (৪২), মো. মিলন ইসলাম (২৭), মো. আল আমিন সরকার (২৮), মো. মিজানুর রহমান (২৮), পিংকী (২০), মো. পারভেজ (২১) ও মো. আরিফ মুন্সী (২৫)।
ভিওডি বাংলা/বিন্দু







