• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘সবুজ দেশ গড়তে বেশি বেশি গাছ লাগান’

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুন ২০২৬, ০৬:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা যদি পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগাতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমবে এবং একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি বলেন, সবুজায়ন শুধু পরিবেশ রক্ষাই নয়, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে এ বি এম আব্দুর রাজ্জাক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, প্রধান শিক্ষক আহমাদ হোসাইন, সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ আনজুয়ারা, স্কুল শাখার প্রধান গোলাম মোস্তফা আকন্দসহ শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে
সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন। ছবি: ভিওডি বাংলা
আইটিইটির নবনির্বাচিত সভাপতি এনায়েত, মহাসচিব নিক্সন