• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামায়াত আমির রংপুর সফরে যাচ্ছেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১০:৪৯ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন। বুধবার (১৩ মে) দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত স্থানীয় রংপুর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য উপজেলা/থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।  একইদিন তিনি রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য, জেলা/মহানগর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়াও দুপুরে শফিকুর রহমান ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। বিকাল সাড়ে ৪টায় রংপুর মহানগর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্যরা।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির
সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি