• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মুমিনুলদের

স্পোর্টস ডেস্ক    ১৩ মে ২০২৬, ১০:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটিং, ফিল্ডিং ও অধিনায়কত্ব—সব ক্ষেত্রেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়েও এসেছে সুখবর।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন শান্ত। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাংলাদেশের অধিনায়ক। মিরপুর টেস্টে তিনি করেন ১০১ ও ৮৭ রান। একই রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৩ নম্বরে আছেন বাবর আজম।

দুই ইনিংসেই ফিফটি করা মুমিনুল হকও র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন। ১২ ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯২। শান্ত ও মুমিনুল দুই ইনিংসেই তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন।

মুশফিকুর রহিমও এগিয়েছেন দুই ধাপ। প্রথম ইনিংসে ৭১ রান করা এই অভিজ্ঞ ব্যাটার এখন আছেন ২৬ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম ও নাহিদ রানার। পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন রানা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৫ উইকেট। তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন তাইজুল ইসলাম। তাঁর রেটিং পয়েন্ট ৭০৪।

মেহেদী হাসান মিরাজ আগের মতোই ২৭ নম্বরে রয়েছেন। মিরপুর টেস্টে তিনি নেন ৬ উইকেট, যার মধ্যে প্রথম ইনিংসেই ছিল ৫ উইকেট।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও প্যাট কামিন্স। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তাঁর পরেই আছেন হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড।

মিরপুরে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ এগিয়ে এখন ছয়ে অবস্থান করছে টাইগাররা। বাংলাদেশের সফলতার হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান নেমে গেছে সাত নম্বরে। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে সিলেটে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া