• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাউশির নতুন নির্দেশনা

শিক্ষকদের মে মাসের বেতন-বোনাস সাবমিট শুরু কাল

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ০৮:৫০ পি.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) এ নির্দেশনার বিষয়ে জানান মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানান, প্রতিষ্ঠানপ্রধানদের ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে।  এছাড়া মে মাসের বেতন সাবমিট শুরু হবে বৃহস্পতিবার (১৪ মে) থেকে। আজ বুধবারই এ সংক্রান্ত চিঠি জারি করা হবে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করবেন।

যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতা ও বোনাস ছাড়ের ব্যবস্থা করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিল অনলাইনে দাখিল করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এর আগে মঙ্গলবার (১২ মে) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার বিল দ্রুত সাবমিটের তাগিদ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিল অনলাইনে দাখিল করতে ব্যর্থ হলে এর দ্বায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করার জন্য ৭ মে-এর মারফত প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়। এই চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদেরকে ১৩ মে’র মধ্যে তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল-আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করতে বলা হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিম পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
আলিম পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি