• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১২:১৫ পি.এম.
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।

বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শেষ পর্যন্ত বুধবার সকালে তার মৃত্যু হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
ছবি: সংগৃহীত
জুলাই স্বরণে মাসব্যাপী কর্মসূচি এনসিপির
ছবি: সংগৃহীত
সংসদে নাহিদ ইসলাম প্রস্তাবিত বাজেট প্রতারণার দলিল