• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ১২ মে ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং শেষ হয়েছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত ২৮ এপ্রিল শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। আজ মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। 

প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, এই কাজে প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে অতিরিক্ত পরীক্ষা করা হবে। 

খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে এবং ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়া প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ও পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ প্রশস্ত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটিতে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস প্রজন্মের এই রিঅ্যাক্টর আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পটির জেনারেল ডিজাইনার এবং ঠিকাদার রসাটম-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন