• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১১:৫৯ এ.এম.
মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।ছবি: সংগৃহীত
মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।ছবি: সংগৃহীত

দেশের বাজারব্যবস্থায় অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজদের দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অসাধু চক্রের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, যার চাপ সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। এ সময় বাজার পরিস্থিতি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কিছু গোষ্ঠী বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছে না। বাজারে কার্যকর তদারকি না থাকায় এসব চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে পণ্যের সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে উৎপাদক ও ভোক্তার মধ্যে দামের বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে হবে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে শাহ আলী কাঁচাবাজার পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদে আমির হামজা সিগারেট বিক্রিতে খুচরা সংকট, বাড়তি ৮০ পয়সা নিয়ে প্রশ্ন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
ছবি: সংগৃহীত
জুলাই স্বরণে মাসব্যাপী কর্মসূচি এনসিপির