• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৬:৫৮ পি.এম.
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের মধ্যে আগুন লেগে দগ্ধ মীর কালাম মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার পরিবারের আরও চার সদস্য। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সোমবার (১১ মে) দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। নিহত কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বালুকদিয়ে গ্রামে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মীর কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, কালামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর স্ত্রী সায়মার শরীরের ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে কথার ৫২ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা মো. রাকিব বলেন, সকাল সাতটার দিকে বাসাটিতে হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে ভেতর থেকে তাঁদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন গতকাল বলেছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষের সঙ্গে থাকা রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ ছিল। এতে বদ্ধ ঘরে গ্যাস জমে যায়। পরে লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ
১৪১ স্থান চিহ্নিত দুই সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ
বায়ু দূষণের শীর্ষ তিনে ঢাকা
বায়ু দূষণের শীর্ষ তিনে ঢাকা
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম