• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টায় আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতের নাম পারভেজ হোসেন (২৬)। পারভেজ শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে হত্যাকাণ্ডের পর ঘাতক শাহাদাত পালিয়ে গেলেও তার বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 
তারা সকলে একই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টায় শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ধারালো দাঁ দিয়ে পারভেজকে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

হত্যাকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী