• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী এলাকায় অভিযানের সময় বিস্ফোরকবোঝাই ড্রোন হামলায় ওই সেনা নিহত হন।

নিহত সেনাসদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিওভ (৪৭)। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্তের কাছে একটি এলাকায় হিজবুল্লাহর নিক্ষেপ করা একাধিক ড্রোনের আঘাতে তিনি নিহত হন।

হামলায় গ্লোভানিওভ যে ট্যাংকবাহী যানটি চালাচ্ছিলেন সেটিও বিধ্বস্ত হয়। পরে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

গ্লোভানিওভ প্রযুক্তি ও রসদ অধিদপ্তরের অধীনে ৬৯২৪তম পরিবহন ব্যাটালিয়নে প্রধান ট্রান্সপোর্ট চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একটি ফাইবার অপটিক ড্রোন নিক্ষেপ করেছিল। ড্রোনটি সীমান্তের ইসরায়েলি অংশে আইডিএফের একটি চৌকির কাছে থাকা গ্লোভানিওভের ট্যাংকবাহী যানটিতে আঘাত হানে।

বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। চৌকিতে থাকা সেনারা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, আইডিএফ ড্রোনগুলো শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। ফলে গ্লোভানিওভ আগাম কোনো সতর্কবার্তা পাননি।

হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ড্রোন হামলায় নিহত চতুর্থ ইসরায়েলি সেনা সদস্য হলেন গ্লোভানিওভ।

উল্লেখ্য, ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা ও হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি অব্যাহত রেখেছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৪৬ জন নিহত, ৮ হাজার ৬৯৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু
সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ
সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ