• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ থালাপতি বিজয়ের শপথ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৪:৩১ এ.এম.
থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় শনিবার থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হচ্ছে না বলে জানিয়েছে রাজ্যপালের দপ্তর।

বিধানসভায় সরকার গঠনে ২৩৪ সদস্যের মধ্যে ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। তবে বিজয়ের পক্ষে বর্তমানে রয়েছে ১১৬ জন।  ভিসিকে, এএমএমকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হননি তিনি।

আইইউএমএল জানিয়েছে, তারা বিজয়ের জোটে নেই। অন্যদিকে এএমএমকে এআইএডিএমকেকে সমর্থনের কথা রাজ্যপালকে লিখিতভাবে জানিয়েছে।

বৃহস্পতিবার বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানালেও সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না থাকায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পেয়ে বড় সাফল্য অর্জন করে। পরে কংগ্রেসের পাঁচ বিধায়ক তাদের সমর্থন দেয়। এছাড়া বাম দলগুলো বাইরে থেকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

এদিকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতা নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিজেপি এ পরিস্থিতিতে নিজেদের কোনো ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এনডিটিভির এক খবরে বলা হয়, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) থেকে নির্বাচিত দুই বিধায়কের একজনের সমর্থন পাচ্ছেন বিজয়। এ ছাড়া স্থানীয় আরেক দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম থেকে নির্বাচিত একজন বিধায়কেরও সমর্থন তাঁর পক্ষে যাচ্ছে। কিন্তু বিজয় রাজ্যপালের কাছে যাওয়ার পর এই দুই দল থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে না।

তামিলনাড়ু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। তার আগে সরকার গঠিত না হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া