• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা

   ৮ মে ২০২৬, ০৬:২৭ পি.এম.
ফুটবল বিশ্বকাপ ২০২৬। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

বিশ্বকাপ সামনে রেখে ফুটবলপ্রেমীদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে ২ জুন প্রিয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের মৃত্যুতে বিশ্বকাপ শিবির ছাড়লেন ফ্রান্স কোচ
মায়ের মৃত্যুতে বিশ্বকাপ শিবির ছাড়লেন ফ্রান্স কোচ
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড