• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৫:২৫ পি.এম.
মমিনুল হক। ছবি: সংগৃহীত
মমিনুল হক। ছবি: সংগৃহীত

আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে টানা চার ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

আজকের ম্যাচের ফিফটির আগে তার আগের তিন ইনিংস ছিল ৮২, ৬৩ ও ৮৭ রানের। এর মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা চার ইনিংসে ফিফটি করার কীর্তি গড়লেন মমিনুল।

ধৈর্য, টেকনিক ও দীর্ঘ সময় উইকেটে থাকার সক্ষমতা দিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখান তিনি। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, যা দলকে শক্ত অবস্থানে নিতে বড় ভূমিকা রাখে।

তবে আগের তিন ইনিংসের মত আজও তাকে অর্ধশতকেই ফিরতে হয়েছে। নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২০০ বল খেলে ৯১ রান করেন তিনি। মুমিনুল আউট হওয়ার পর দলীয় স্কোর ছিল চার উইকেটে ২৭৬।

মমিনুলের এই ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। বিশেষ করে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে আবারও পুরোনো ছন্দে ফিরেছেন দেশের অন্যতম সফল এই ব্যাটার।

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরি করেন। দুজনের দারুন ব্যটিংয়ে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরি
ফিফা বিশ্বকাপ ২০২৬ নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
ফিফা বিশ্বকাপ ২০২৬ এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের দৃশ্য
ফিফা বিশ্বকাপ ২০২৬ হালান্ডের গোলে শেষ ১৬-তে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল