• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ০৪:৫৮ পি.এম.
টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় এসেছে। অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন পেয়েছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকের জন্য বড় সমর্থন এসেছে বাম জোট থেকে। সিপিআই ও সিপিএম—দুই দলই তাকে সমর্থনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভিসিকে প্রধান থল থিরুমাভালাভানও টিভিকের প্রতি সমর্থন জানিয়েছেন।

নতুন এই সমর্থনের ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১১৮-তে পৌঁছে গেছে টিভিকে জোট। এর আগে কংগ্রেসের ৫টি আসনের সঙ্গে বর্তমানে সিপিআইয়ের ২টি, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন যুক্ত হওয়ায় সরকার গঠনে আর কোনো বাধা থাকছে না থালাপতি বিজয়ের সামনে।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানকে ‘মূল্য চুকাতে হবে’
ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে ‘মূল্য চুকাতে হবে’
শত্রুপক্ষকে সহযোগিতা: ইরানে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ
শত্রুপক্ষকে সহযোগিতা: ইরানে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি