• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অফিস খোলা ২৩ ও ২৪ মে

ঈদুল আজহায় ছুটি ৭ দিন

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১১:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা
পদ্মা সেতুতে ৩৫০০ কোটি টাকা টোল আদায়, ঋণের ১৬ কিস্তি পরিশোধ
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি
জুলাইয়ের দুই বছর: যে আগুনে ভেঙেছিল শৃঙ্খল
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচন নীতি বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় অর্ধ কোটি টাকা