• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৬:১৮ পি.এম.
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন খাতে ভবিষ্যৎ অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অগ্রগতিতে জার্মানির অবদান প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং নতুন নতুন খাতে যুক্ত হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে তিনি জার্মান সরকারের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন। তার মতে, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে পুলিশ বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

অন্যদিকে, জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, জার্মানি ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে এবং নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও উচ্চমাত্রায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন। রাষ্ট্রদূতও মন্ত্রীকে নতুন দায়িত্বে অভিনন্দন জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন এবং বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে
সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের