• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একদিনে সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা

ভিওডি বাংলা ডেস্ক    ৬ মে ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে একদিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২ হাজার ১৫৮ টাকা বেড়ে সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সর্বশেষ মঙ্গলবার সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা। বুধবার দাম ঠিক সেই পরিমাণ বাড়ানো হলো।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বিটাক প্রশিক্ষণে মিলছে চাকরি, নারী কর্মসংস্থানে ইতিবাচক সাফল্য
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সারোয়ার আলম
ছবি: সংগৃহীত
ব্যাংক-শেয়ারবাজারে বুধবার লেনেদন বন্ধ