টপ নিউজ
৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ
ভিওডি বাংলা ডেস্ক
৬ মে ২০২৬, ০১:২৯ এ.এম.

জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মের হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তব্য দিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (০৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, “৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক। ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ চিরতরে বন্ধ হোক।”
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত অনুযায়ী সারা দেশে ওই ঘটনায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত হয়েছে যার মধ্যে শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে।
ভিওডি বাংলা/এমএস







