• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মমতা ও অভিষেক

কলকাতা প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৯:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর  সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেল ৪টায় কালীঘাটের বাসভবনে সাংবাদিক সম্মেলন  ডেকেছেন তিনি। এই বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

দীর্ঘ ১৫ বছরের শাসনের পর এবার নির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫ হাজারের বেশি ভোটে হেরে যান।

রাজ্যের একাধিক জেলায় তৃণমূলের ঘাঁটিতে বড়সড় ধাক্কা দিয়েছে বিজেপি। মুর্শিদাবাদ, কলকাতা ও পূর্ব বর্ধমানসহ বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তারা।

ভোট গননার দিন সোমবার গণনাকেন্দ্রে গিয়ে হেনস্তার অভিযোগ তোলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে তিনি তড়িঘড়ি সেখানে পৌঁছান। কয়েক ঘণ্টা পর বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে মারধর করা হয়েছে। আমি প্রার্থী হয়েও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এটি একটি দানবিক দল। ১০০টি আসন চুরি করা হয়েছে।”

এদিকে, তাঁর পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় আসন ‘ছিনতাই’ করেছে।

এই প্রেক্ষাপটে আজকের সাংবাদিক বৈঠক রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যা
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি