• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহত করছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক    ৫ মে ২০২৬, ০৩:০৪ এ.এম.
ড্রোন হামলায় আরব আমিরাতে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত
ড্রোন হামলায় আরব আমিরাতে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবেলা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (০৪ মে) এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি ড্রোনের আঘাতে একটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রতিরক্ষা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনকের সংশ্লিষ্ট ওই ট্যাংকারটি প্রণালি অতিক্রম করার সময় ইরান দুটি ড্রোন দিয়ে হামলা চালায়। তবে ওই ঘটনাতেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। ছবি: সংগৃহীত
আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৯২০