• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রবাসী জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৩:০১ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ মে) এ রুল জারি করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন।  এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মিজান
ছবি: সংগৃহীত
ভাগ্নিকে যৌন নিপীড়ন, মামা কারাগারে
ছবি: সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় জাকারিয়া হায়দার (বামে) ও রায়হান মোর্শেদ (ডানে)।
জাকারিয়া নাকি রায়হান, কাকে বেছে নিলেন আদালত প্রতিবেদকেরা