• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অভিষেকেই চমক থালাপতির

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মে ২০২৬, ০১:৩৭ পি.এম.
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

প্রথম নির্বাচন করেই চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।

সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৬টি এগিয়ে রয়েছে বিজয়ের দল। দ্বিতীয় অবস্থানে থাকা বিরোধী দল এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৭৮ আসনে। আর শাসক দল ডিএমকে এগিয়ে মাত্র ৪৭টি আসনে। দুটি আসনে এগিয়ে রয়েছে অন্য প্রার্থীরা।

ক্ষমতায় যেতে দরকার ১১৮ আসন।  বিজয়ের দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে এআইএডিএমকে’র সঙ্গে জোট বাঁধতে পারে। সেটি হলে প্রধান শরিকের নেতা হওয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন থালাপতি বিজয়।

টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তার দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে রেকর্ড ৮৫ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দল বা জোটকে ১১৮টি আসনে জয়ী হতে হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া