• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিশোধ নিতে মুখিয়ে মমতা, শঙ্কাহীন শুভেন্দু

কলকাতা প্রতিনিধি    ৪ মে ২০২৬, ১২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 
সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৩০ আসনে আর তৃণমূল এগিয়ে ১২৫ আসনে। কংগ্রেস দুইটি, সিপিএম একটি এবং অন্যান্যরা দুইটি আসনে এগিয়ে রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুরের মধ্যে জয়–পরাজয়ের পাল্লা কার দিকে তা জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
এবার বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই নির্বাচন করছেন। তবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভবানীপুর থেকে লড়ছেন। 

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে ভবানীপুরে উপনির্বাচন করে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে রেকর্ড ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এবার সেই নন্দীগ্রাম নির্বাচনে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন মমতা।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া