• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুখবর দিলেন শুভেন্দু, বললেন বাংলা এবার বিজেপির

কলকাতা প্রতিনিধি    ৪ মে ২০২৬, ১২:০৩ পি.এম.
বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গননা শেষ না হতেই বিজেপির জন্য সুখবর দিলেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার ভাষ্য- বাংলায় এবার সরকার গঠন করবে বিজেপি।

সোমবার (৪ মে) রাজ্যের ২৯৩ আসনের ভোটের ফলাফল প্রকাশ আগে তিনি এ মন্তব্য করেন।
যদিও বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

তৃণমূল কংগ্রেসকে এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে সমর্থন দেননি দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে।প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
 
তিনি আরো বলেন, গতবার  তৃণমূল এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভেকাট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি। পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প্রতীক) পক্ষে একাট্টা হয়েছেন। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া