• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্লোরিডায় দুই শিক্ষার্থী খুন

দেশে ফিরছে লিমন, অপেক্ষায় নাহিদার মরদেহ

ভিওডি বাংলা ডেস্ক    ৩ মে ২০২৬, ০৯:৫৮ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহটি বাংলাদেশে পাঠানো হয়।

এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। মরদেহটি দুবাই হয়ে বাংলাদেশ সময় আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসি এর বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠাতে সংশ্লিষ্টরা সর্বাত্মক উদ্যোগ নেন।

এদিকে, নিহত জামিল আহমেদ লিমনের জানাজার নামাজ গত বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী, নিহতের স্বজন, বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অন্যদিকে, একই ঘটনায় নিহত নাহিদার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. জুবাইদা রহমান
সব জেলায় জরুরি ও জটিল চিকিৎসা নিশ্চিত করুন: ডা. জুবাইদা রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস